মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন খেলাধুলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মতলব নিউ হোস্টেল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণ করা হয়।
