মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪৯তম সমবায় দিবসের উদ্বোধন করা হয়।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা চত্বর থেকে সমবায় র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, মতলব কেন্দ্রিয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান শওকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবির পরিচালক সাংবাদিক শ্যামল চন্দ দাস।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বর্তমান সরকার আত্মকর্মসংস্থানের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। একজন উদ্যোক্তা নিজে সাবলম্বী হলে আরো দশজনের মুখে হাসি ফুটে ওঠে, তাই নতুন নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে সমবায় অফিসকে আরো ভূমিকা রাখতে হবে।
৮ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে ৪৯তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা
Post navigation
