ফরিদগঞ্জ ব্যুরো
৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি কেক কাটা ও আলোচনা সভা করেছে। বিআরডিবির কার্যালয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, ১নং ফরিদগঞ্জ কেএসএস’র সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ৪নং ফরিদগঞ্জ কেএসএস’র ম্যানেজার হানিফ কাজী, ২নং দক্ষিণ বদরপুর কেএসএস’র ম্যানেজার মো. তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, পরিচালক মোতালেব পাটওয়ারী, সাইফুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক আজাদুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
৮ নভেম্বর, ২০২০।
