
এসএসসি পরীক্ষা উপলক্ষে
মাহফুজ মল্লিক
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য চন্দন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদ, আ.লীগের নেতা দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের নেতা এম.এ আজিজ বাবুল, হানিফ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ মিয়াজী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন মিয়াজী, ১০নং ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম নবী খোকন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, অভিভাবক আয়াতুল্লাহ, সিনিয়র শিক্ষক আনিসুজ্জামান মজুমদার, মো. নুরুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবিদা তাসনীম মুন, তাসনিম জিন্নাত রুমি।
মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মার্জিয়া জানহা মিনহা, নাতে রাসুল পাঠ করে তামান্না আক্তার, কোরআন তিলওয়াত করেন তাহিয়া তারন্নুম ও গীতা পাঠ করেন রানী সূত্রধর।
