কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের জরিমানা


কচুয়া ব্যুরো
কচুয়া-হাজীগঞ্জ হাইওয়ে সড়কে অবৈধভাবে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনসাধারনের চলাচলে বাধা সৃষ্টির দায়ে রিফাত মিজি নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপায়ন দাস শূভ সরেজমিনে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাইওয়ে আইনের ১৯২৫(৫)ধারা মোতাবেক পৌরসভার আ. ছাত্তারের ছেলে রিফাতকে দন্ডাদেশ প্রদান করেন।