মতলব মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনকল্পে প্রস্তুতি সভা

 

মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে মতলব মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইব্রাহীম খলিল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়াসন রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান, আনিছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য, সাধাণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, মতলব পৌরসভার প্যানেল মেয়র রোটা. কিশোর কুমার ঘোষ, মতলব সূর্যমূখী কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ সায়েদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউপির চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, খাদেরগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, নারায়ণপুর ইউপির চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল আল মামুন, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারোয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। সভায় মতলব মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনকল্পে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।