আ. ছোবহান লিটন :
বাংলাদেশ গ্রাম আলাদত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প ও সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে ও ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতামূলক র্যালি বের করে। র্যালিটি ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু করে গৃদকালিন্দিয়া বাজারসহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে ইউনিয়ন কমপ্লেক্স সভাকক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উপজেলা সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রুপসা দক্ষিণ ইউনিয়নের গ্রাম আদালত সহকারী রাশেদা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুপসা দক্ষিণ ইউপির চেয়ারম্যান মো. ইসকান্দর আলী।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল আহাদ লালু, ইউপি সচিব মো. গোলাম মোস্তফা শামিম, ইউপি সদস্য মো. মাইন উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম ভুট্টু প্রমুখ।
