মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার শোক

স্থপতি রবিউল হোসাইনের মৃত্যু

মতলব দক্ষিণ ব্যুরো
কবি ও স্থপতি, সামাজিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহ-সভাপতি রবিউল হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলু, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেনসহ মতলব মেলার কর্মকর্তাবৃন্দ, মেলা পরিচালিত স্কুলদ্বয়ের পরিচালনা পর্ষদ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও মেলার সদস্য ভাইবোনরা।
উল্লেখ্য, স্থপতি রবিউল হোসাইন ১৯৯৭ সালের ২ নভেম্বর মতলবের স্মৃতিসৌধ ‘দীপ্তবাংলা’র নির্মাণে মতলব পরিদর্শনে এসে স্থাপত্য পরিকল্পনা করেন এবং মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলায় তাঁর সম্মানে অয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে যোগদান করেন।