আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার মদনা ছারুছুন্নাত ছালেহিয়া মোখতার আহম্মেদ দিনীয়া নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার ইবতেদায়ী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাও. মাহবুবুর রহমান পীর।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. রুহুল আমিন সিদ্দীকির সভাপতিত্বে এবং শিক্ষক ফিরোজ আহম্মেদের পরিচালনায় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউপি সাবেক চেয়ারম্যান ইউসুফ খান, ৬নং ওয়ার্ড মেম্বার আক্তর হোসেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাও. কাউছার, সদস্য আলমগীর খন্দকার, উদ্রিস পাটওয়ারী, শিক্ষক মাও. ইউনুছ, আবু বক্কর, আল আমিন, হাফেজ মিজানুর রহমানসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার মদনা ছারুছুন্নাত ছালেহিয়া মোখতার আহম্মেদ দিনীয়া নেছারিয়া হাফেজিয়া মাদ্রাসার থেকে এ বছর ১১ জন শিক্ষার্থী ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
