স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ইচলী লঞ্চঘাটে জাকের পার্টির আয়োজনে ৫ম পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ইচলী লঞ্চঘাট এলাকায় আছর থেকে রাত পর্যন্ত আলেম ওলামারা বয়ান করেন।
পবিত্র আজিমুশ্বান ইসলামী জসছা প্রধান বক্তার বক্তব্য এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল খাদেম আলহাজ মাও. মো. মাসুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ কাজী মাহবুবুর রহমান।
বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্ব জাকের মঞ্জিল খাদেম মাও. মাহবুবর রহমান গাজীপুরী, বালিয়া ইউপির ১নং ওয়ার্ড মেম্বার মো. আব্দুল কাদের গাজী, বিশিষ্ট সমাজ সেবক মোশারফ হোসেনসহ আরো অনেকে। ওয়াজ ও দোয়ার মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত ছিলেন। দেশের শান্তি ও সব মানুষের জন্য দোয়া করে আখেরি মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
ইচলী লঞ্চঘাটে পবিত্র আজিমুশ্বান ইসলামী জলছার আয়োজনে ছিলেন জেলা যুব স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল নাছের হাওলাদার, সাধারণ সম্পাদক মো. বিল্লাল দর্জি, বালিয়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচ্চু বেপারীসহ জাকের পার্টির সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
