
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা
প্রেস বিজ্ঞপ্তি
আজ ২৩ মে মুক্তিযুদ্ধের মহান সংগঠক ও মুক্তিযোদ্ধা মরহুম মো. নুরুল ইসলাম মিয়াজীর ৯ম মৃত্যুবার্ষিকী। মরহুম মো. নুরুল ইসলাম মিয়াজী আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী সংগঠক হিসাবে চাঁদপুর জেলা, চাঁদপুর সদর উপজেলা ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের সময়কালে একজন সাহসী সংগঠক ও মৈশাদী ইউনিয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনকালে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনীর দ্বারা আটক হয়ে তৎকালীন পাকিস্তানী হানাদার বাহিনীর বন্দীশালায় চাঁদপুর বড়স্টেশনে চরম অত্যাচার নির্যাতন ভোগ করেন।
রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকা- পরিচালনার সময়কালে মরহুম মো. নুরুল ইসলাম মিয়াজী সুদীর্ঘ সময় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের সম্পাদকম-লীর সদস্য ছিলেন এবং সুদীর্ঘ সময় চাঁদপুর জেলা ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মরহুম মো. নুরুল ইসলাম মিয়াজী ২০১০ সালের ২৩ মে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
মরহুমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাড়ি শিলন্দিয়ায় কোরানখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ঐ অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুমের ছোট ভাই মো. মোখলেছুর রহমান মিজি, মরহুমের বড় ছেলে প্রাক্তন পিপি অ্যাড. মো. জহিরুল ইসলাম ও মেজো ছেলে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খাইরুল ইসলাম নয়ন।
