হাজীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ বৃদ্ধিতে মাঠ দিবস

হাজীগঞ্জ ব্যুরো
মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ আওতায় হাজীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম পাটওয়ারী।
উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে এ মাঠ দিবসে মৎস্য চাষিদের উদ্দেশে এনএটিপি-২ প্রকল্প সম্পর্কে ধারণা, উন্নত প্রযুক্তির প্রদর্শনী বিষয়ক চাষ পদ্ধতি, মৎস্য চাষি সমিতির সদস্যদের মাসিক সঞ্চয়সহ ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য ও মৎস্যজাত পণ্য বাজার বিতরণে বাজার সহায়তা, পরিবেশগত ও সামাজিক কার্যক্রম, উৎপাদন দল, বাজারজাতকরণ দল, পরিবেশ ও সমাজ দলসহ নানা বিষয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম পাটওয়ারী।
ক্ষেত্র সহকারী মুহম্মদ মাহবুবুর রহমান সঞ্চালনায় মাঠ দিবসে মৎস্য কর্মকর্তা বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থতম দেশ। এই সাফল্যে এসেছে মৎস্য চাষিদের আন্তরিকতা, পরিশ্রম এবং ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম প্রকল্পের কারণে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এতে মৎস্য চাষিদের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. সাইফুল্লাহ, ইউপি সদস্য মো. আব্দুল মান্নান, ইউনিয়নের লিপ মো. আবুল হাতেমসহ সিআইজি ও নন সিআইজি সদস্যরা। অনুষ্ঠানে ওই ইউনিয়নের মৎস্য চাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।