মাজহারুল হক চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে আন্তর্জাতিক সহযোগী সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় বিশ্ব দৃষ্টি দিবস যথোপযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ‘আপনার চোখকে ভালোবাসুন’ এই স্লোগানে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, মোটরসাইকেল শোভাযাত্রা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম আয়োজন করা হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েরে শিশুদের চক্ষু চিকিৎসা সেবা, চশমা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবস প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হয়। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে থাকে।

১৪ অক্টোবর, ২০২২।