
প্রেস বিজ্ঞপ্তি
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে আন্তর্জাতিক দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ন্যাশনাল চাইল্ডহুড ব¬াইন্ডনেস প্রজেক্ট (এনসিবিপি) এর আওতায় গতকাল রোববার ‘ওরিয়েন্টশন অন পেডিয়াট্রিক প্রাইমারী আই কেয়ার ফর ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কাস’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরস্থ পেজ ডেভেলপমেন্ট সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখের সভাপতিত্বে মতলব দক্ষিণ উপজেলার ৫০ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেছেন।
দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রান্তিক পর্যায়ে চক্ষু চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের এই ধরনের মহতী উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন, আমার দেখা চক্ষু হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম একটি হাসপাতাল যেখানে উন্নত চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে দাতা সংস্থাসমূহের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয় এবং যথোপযুক্ত সুবিধাভোগীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য হাসপাতালের কার্যনির্বাহী পরিষদ এবং দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান শিশুদের চক্ষু চিকিৎসার ক্ষেত্রে যুগোপযুগী সহযোগিতা প্রদান করার জন্য। দীর্ঘস্থায়ী ও পরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিশু অন্ধত্ব মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে হাসপাতালের ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) শামীম খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাথেন হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে এবং নারায়নপুর বাজারে স্থাপিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র (পিইসি) এর সেবাসমূহ সবাইকে জানান। মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়িত প্রকল্পসমূহের ভূয়সী প্রশংসা করেন পেজ ডেভোলপমেন্ট সেন্টারের কো-অর্ডিনেটর মোহাম্মদ আহছান উল¬াহ। তিনি বলেন, হাসপাতালটি অন্ধত্ব নিবারণে বিশেষ করে শিশু অন্ধত্ব নিরসনে এই অঞ্চলে বিনামূল্যে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম এবং ভ্রাম্যমাণ চক্ষু চিকিৎসা শিবির, প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ যেভাবে সেবার ধরন প্রসার করে আসছে এবং শিক্ষক-শিক্ষিকা ও স্বাস্থ্যকর্মীদের কার্যকর প্রশিক্ষণ প্রদানসহ দক্ষ জনবল সমৃদ্ধ হাসপাতাল সেবা নিশ্চিত করে আসছে, তার ফলে আগামি অল্প সময়ে এই অঞ্চলে অন্ধত্বের হার শূন্যের কোটায় নেমে আসবে। কর্মশালায় সভাপতি ভবিষ্যতে এই অঞ্চলের প্রতিটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচী বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে চোখের গঠন ও কাজ এবং চোখের বিভিন্ন রোগ এবং দৃষ্টিশক্তি পরীক্ষা ও চক্ষু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের ভূমিকা শীর্ষক মাল্টিমিডিয়া উপস্থাপনাসহ বিভিন্ন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ব্যাগ, স্বাস্থ্য সহায়িকা, ফ্লীপ চার্ট, ভিশন চার্ট ও বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয়।
নিউজের সাথে ছবি – ০২
১ জুলাই, ২০১৯।
