স্টাফ রিপোর্টার
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুরাণবাজারে অভিযান করেছে চাঁদপুর মডেল থানা ও পুরাণবাজার পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাণবাজারের ছৈয়াল বাড়ি, মদিনা মসজিদ, ভাওয়াল বাড়ি রোড, মধ্য শ্রীরামদীর বৌ বাজার, নতুন রাস্তা এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে সচেতন করেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন।
এসময় উপস্থিত সবার উদ্দেশে মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন বলেন, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাদকের অভিযান সিথিল করেছিলাম। তারপরও আমাদের অভিযান অব্যাহত ছিলো। এখন আবার আমাদের অভিযান কঠোরভাবে চলছে। মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে ছাড় দেয়া হবে না। মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে চাঁদপুর মডেল থানার অভিযান চলছে এবং চলবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সন্তানদের খোঁজ-খবর রাখতে হবে। তারা কোথায় যায়, কার সাথে মিশে- এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সন্ধ্যার পরে স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় দেখলেই আটক করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশীদ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) মনির আহম্মেদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদার, আওয়ামী লীগ নেতা মুনাফ হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোশনারা বেগম, যুবলীগ নেতা নজরুল ইসলাম হাওলাদারসহ আরো অনেকে।
০২ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মাদক ও কিশোর গ্যাং নির্মূলে চাঁদপুর মডেল থানার অভিযান
