প্রেস বিজ্ঞপ্তি
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা গতকাল রোববার বিকাল ৪টায় জেলা সাহিত্য একাডেমীতে অনুষ্ঠিত হয়। সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব মোজাম্মেল হোসেন ঢালীর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা শিক্ষক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহম্মেদ ভূইয়া।
আলোচনা করেন বাকশিস নেতা সফিউল আলম শাহজাহান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা সভাপতি কানিজ বতুল চৌধুরী, জেলা সহ-সভাপতি আবদুল গনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মতলব উত্তর উপজেলার সভাপতি মজলিশ আহম্মেদ, হাইমচর উপজেলার সভাপতি আবুল খায়ের, শাহরাস্তি উপজেলার সভাপতি মো. জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক মোস্তফা জামান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাজল হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রতন, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, মো. বাবুল হোসেন, শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক রাজিব শর্মা ও সহ-সভাপতি সৈয়দ আহমেদ মোল্লা, মতলব দক্ষিণের সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সদর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনসুর আহম্মেদ, দপ্তর সম্পাদক হাসান আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যক্ষ শাফায়াৎ আহমেদ ভূইয়া তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক সংগঠন শুধু দাবি আদায়ের জন্যই কাজ করবে না, শিক্ষকদের সামাজিক মর্যাদা সুখে-দুঃখে পাশে থাকা এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখাটাও গুরুত্বপূর্ণ কাজ। আন্দোলন চালিয়ে যান সফল হবেন। কোন আন্দোলনই বৃথা যায় না। আজকের শিক্ষকের যে অবস্থা তা আন্দোলনের মাধ্যমেই হয়েছে। তাই আন্দোলনকে আরো জোড়দার করতে ও দাবি আদায় করতে সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোন উপায় নেই।
