২৪ নভেম্বর চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নির্বাচন

সজীব খান
আগামি ২৪ নভেম্বর চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২০ অক্টোবর নমিনেশন ফরম বিক্রি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নির্বাচন পরিচালনা কমিটি প্রধানের তথ্য অনুযায়ী যারা প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিচে তাদের নাম প্রকাশ করা হলো।
সভাপতি: সুলতান মাহমুদ ও গোলাম মোস্তফা, সহ-সভাপতি: দুলাল চন্দ্র ঘোষ ও বশির উল্লা খন্দকার, সাধারণ সম্পাদক: মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন ও সোলায়মান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবু বকর ছিদ্দিক তালু ও মহিবুবুল আহসান, সাংগঠনিক সম্পাদক: ছালামত উল্যাহ খান শাহিন ও ছিদ্দিকুর রহমান মীর, প্রচার সম্পাদক: ইব্রাহীম খলিল মানিক ও অন্তু দে ও অর্থ সম্পাদক: মহিউদ্দিন আহম্মদ সোহেল (একক প্রার্থী)।