কল্যাণপুরে উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে কল্যাণপুর ইউনিয়নের দে বাড়ি মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি তার বক্তব্যে বলেন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জননেত্রী শেখ হাসিনা বাবার মতই নিজেকে বিলিয়ে দিয়ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে এর ধারাবাহিতা ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বাংলার মানুষ পেট ভরে ভাত খাচ্ছে, সুন্দর কাপড় পরিধান করছে, মানুষ এখন আর কোন জিনিসের অভাব অনুভব করেনা। কারণ দেশে এখন আর অর্থনীতিক অস্থিরতা নেই। সবার কাছেই পর্যাপ্ত অর্থ আছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাাধীন সরকার ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষার হারও প্রায় শত ভাগে উন্নীত হতে যাচ্ছে। দারিদ্র্যতা কমে এসেছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। তার অবদানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে কাজ করে যাচ্ছেন। আগামি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কল্যাণপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মনরঞ্জন সুত্রধরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নুরুল ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আ. রব ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, ঢাকা কাফরুল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন প্রমুখ।
