গ্রাহক সংখ্যা ও পাঠক প্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে
ফরিদগঞ্জ ব্যুরো :
দৈনিক ইল্শেপাড়ের গ্রাহক সংখ্যা ও পাঠকপ্রিয়তা আরো বৃদ্ধির লক্ষ্যে ফরিদগঞ্জ ব্যুরোর অধীনে কর্মরত প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে ইল্শেপাড়ের ব্যুরো চীফ নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
তিনি তাঁর আলোচনায় বলেন, দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান পত্রিকাটি প্রকাশ করেন করেন শুধুমাত্র চাঁদপুরবাসীর কল্যাণে। তিনি কোন প্রকার লাভের চিন্তা না করে অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও পত্রিকাটি নিয়মিত বের করার চেষ্টা করছেন। তার এই মহৎ উদ্যোগের সাথে আপনারা যারা উপজেলা পর্যায়ে পত্রিকাটির সহায়ক হিসেবে কাজ করছেন তার আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে খুব অল্প সময় চাঁদপুর জেলার সেরা পত্রিকা’ই নয় এই অঞ্চলের সমৃদ্ধশালী একটি পত্রিকা হিসেবে সুনাম বয়ে আনবে। তিনি পত্রিকার উন্নয়নে সার্কুলেশন ও বিজ্ঞাপনে সাড়া দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পত্রিকার সহ-সম্পাদক মনির হোসেন, চীফ রিপোর্টার এসএম সোহেল, ফরিদগঞ্জ প্রতিনিধি নারায়ন রবী দাস, মশিউর রহমান মনা, আব্দুস ছোবহান লিটন, আঞ্চলিক প্রতিনিধি মনির হোসন ও রুহুল আমিন স্বপন।
