হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে
মানিক দাস
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিগত ২৬ বছরের মতো এ বছর গৌরবের ২৭তম বিজয় মেলার কার্যক্রম। হাসান আলী সরকারি উচ্চ বিদালয় মাঠটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন বরে আছে। এ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের পর ফ্লাইট লে. এবি সিদ্দিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাছাড়া এ মাঠের সামনের সড়কের নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা সড়ক। লেকের উপর দ-ায়মান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার। পশ্চিম পাশের সড়কের নামকরণ করা হয়েছে ফ্লাইট লে. এবি সিদ্দিক সড়ক। মহান মুক্তিযুদ্ধের এতো সব স্মৃতি বিজরিত স্থান এই হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠটি। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ২৭ বছরে এসে দাঁড়িয়েছে। ১ নভেম্বর থেকে এ বিজয় মেলা উদযাপনের লক্ষ্যে মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে।
আগামি ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হবে। ২৭ তম বিজয় মেলা ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধক থাকবেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ।
এবছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৫০টির মতো সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ তম বিজয় মেলার কাজ শুরু হয়েছে।

