অবাধ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান : কমরেড বজলুর রশিদ ফিরোজ
প্রেস বিজ্ঞপ্তি
বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সামজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসআই রেজাউলের নেতৃত্বে সরকারের পুলিশ বাহিনী বারবার সমাবেশ বাঁধা দেয় এবং নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
বাসদ চাঁদপুর জেলার সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, নিখিল দাস, জেলা সিপিবি সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ নেতা হারুন অর রশিদ, দীপালী রানী, নজরুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর রাশিয়ায় কমরেড লেনিন সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল। এর মধ্য দিয়ে রাশিয়াতে প্রথম শ্রমিক শ্রেণি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং শোষনহীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। কমরেড স্টালিন ১৯৩৮ সালে ঘোষণা দিয়েছিল রাশিয়ায় কোন বেকার নেই, ভিক্ষক নেই, পতিতা নেই। আজ রাশিয়ায় পুঁজিবাদ আবার এসেছে। আমাদের দেশেও চরম পুঁজিবাদ শাসন চলছে। দেশের মানুষ চরম সংকটে নিমজ্জিত। গণতন্ত্র, বাক স্বাধীনতা হরন করা হচ্ছে। নির্বাচনী পরিবেশ তৈরী না করেই তফসিল ঘোষণা করা হয়েছে। দুঃশাসন, দুর্নীতি, পরিবারতন্ত্র, লুটপাটতন্ত্র চলছে সর্বত্র। গুম, খুন, সন্ত্রাস দিয়ে শাসক শ্রেণি ক্ষমতায়টিকে থাকতে চাচ্ছে। শাসক শ্রেণির উন্নয়নের ডামাডোকে দেশের গরিব মানুষের কান্না চাপা পড়ে যাচ্ছে। তাই আজ পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদের জন্য বাসদকে শক্তিশালী করা প্রয়োজন।
নেতৃবৃন্দ সমাবেশে বারবার বাঁধা দানকারী এসআই রেজাউলের অপসারণ দাবি করেন।
