কচুয়া ব্যুরো
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খান (৮৫) শনিবার (৯ জানুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার বাদ মাগরিব উপজেলার গুলবাহার গ্রামের আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সরকারি কলেজ, সাচার ডিগ্রি কলেজ, শেখ মুজিবুর মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক শিক্ষক সমিতি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ।
জানাজা শেষে খান বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমার প্রয়াত স্বামী মিসবাহ উদ্দিন খান এমপি’র পাশে তাঁকে দাফন করা হয়।
১০ জানুয়ারি, ২০২১।
