স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার ২য় দিনে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ।
সংগঠনের প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, সংগঠনের আহ্বায়ক রূপালী চম্পক, মাঠ ও মঞ্চের আহ্বায়ক ইয়াহিয়া কিরণ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন রূপালী চম্পক, ইতু চক্রবর্তী, রীতা পাল, মানসী চক্রবর্তী, তৃষ্ণা বনিক, প্রদীপ চক্রবর্তী, লিটন মজুমদার, তৃণা পোদ্দার, অর্পিতা বনিক।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মুনা, উপমা, পৃথিবী, স্বপ্ননীল, সায়মা, কর্ণ, অপির্তা, ইশরা, নওরীন, অর্পনা দাস সম্পা।
