সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনকালীন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রাকিব উদ্দিন জুয়েল ঢালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক বোরহান বেপারী, সহ-সভাপতি লিটন সরকার, সদস্য ইসমাইল হোসেন, সামছল খান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল¬াল খান, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, মৈশাদী ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন মনা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক সরকার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ন মাহতাব উদ্দিন বিপ¬ব, নজরুল ইসলাম, সদস্য রুবেল শেখ, সোহরাব, ফারুক, প্রভাদাস, ছাত্রলীগ নেতা তানভীর মিজি, শাহেদ খানসহ মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
