স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পৌরসভার ৮ ও ১৫নং ওয়ার্ডের ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি চাঁদপুর আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়ে বের হয়ে পৌরসভার ১৫নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, সেলিমুস ছালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝি, বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ আরো অনেকে।
এসময় আক্তার মাঝি ১৫নং ওয়ার্ডের আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এরপর দুপুর পর্যন্ত তিনি ১৫নং ওয়ার্ডের ষোলঘর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সাথে নির্বাচনী কুশল বিনিময় করেন।
বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। তিনি ওয়ার্ডের কোড়ালিয়া রোড, ঘোষপাড়া, গুয়াখোলা রোড, কুলি বাগান ও গনি স্কুল রোডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষ মার্কায় ভোট চান।
পথসভায় আক্তার মাঝি বলেন, আমরা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন চাই। প্রশাসনের কাছে জোর দাবি রাখবো কেউ যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা চাই যার ভোট যেন সে নিজে দিতে পারে এবং কেন্দ্রে যাতে বহিরাগত কোন লোক প্রবেশ করতে না পারে।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন। এজন্য আপনাদের কেন্দ্রে আসতে হবে। ঘরে বসে থাকলে চলবে না।
পথসভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলাহাজ মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, যুগ্ম সাধারণ সস্পাদক পারভেজ আলম রবিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিয়াজী, সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার প্রমুখ।
৮ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ৮ ও ১৫নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আক্তার মাঝির ব্যাপক গণসংযোগ
