মৈশাদীতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মৈশাদী তালতলা বাজারে আনোয়ার হোসেন খান মার্কেটে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক সচিব মমিন উল¬্যাহ পাটওয়ারী বীর প্রতিক।
আলহাজ প্রফেসার হাফেজ মোহাম্মদ বশির উল¬্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এশিয়া ব্যাংকের চাঁদপুর সদর ব্রাঞ্চের ব্যবস্থাপক সৌরন রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিজি, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন এবং জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন হামানকর্দ্দী পল¬ীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জামাল খান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালে আহম্মেদ জিন্নাহ প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, আমির খান, ব্যবসায়ী আবু সাঈদ, ফারুক খান, হামানকর্দ্দী পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবদুস সাত্তার মাস্টার, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান বেপারী, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাশেদ জাহান তুষার খান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কো-অর্ডিনেটর মকবুল আহম্মেদ মজুমদার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ বেপারী, সাধারণ সম্পাদক বাবুল মৃধা কালু, প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান মো. শরীফ খানসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।