মৈশাদীতে সীমানা প্রাচীর নির্মাণ ও সেলাই মেশিন বিতরণ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি প্রকল্প দিয়ে মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সীমানা প্রাচীরের উদ্বোধন ও ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কাজের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
উদ্বোধনের আগে মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. রাকিব উদ্দিন জুয়েল ঢালী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, মৈশাদী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগম, শিল্পী বেগম, জাহেদা বেগম, ওয়ার্ড সদস্য মো. হাকিম গাজী, কালাম বেপারী, বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন, বারেক খান, আবুল হোসেন খান মনা, ফারুক সরকার, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আজাদ খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের বহুল প্রতিক্ষিত ইউনিয়ন পরিষদ ভবনের সীমানা প্রাচীর নির্মাণ শুরু হওয়ায় মৈশাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে মৈশাদী ইউনিয়ন অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. জাবের হোসেন।

২০ জুন, ২০২১।