মৈশাদীর চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের দলীয় মনোনয়ন পত্র উত্তোলন

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ, আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মো. আজাদ খান দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। গত সোমবার তিনি ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
আগামি ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন তৃণমূলের এ প্রার্থী।
আজাদ হোসেন খান শিক্ষামন্ত্রী আলহাজ ডা. দীপু মনি এমপির বিশ্বস্ত, স্নেহধন্য ও আস্থাভাজন, সৎ, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক।
০৬ অক্টোবর, ২০২১।