মতলব দক্ষিণে ভাইস চেয়ারম্যান প্রার্থী
মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল রনি সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ সময় রনি সরকারের সাথে ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রতন সরকার, আওয়ামী লীগ নেতা আনোয়ার সরকার, ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখনসহ নেতৃবৃন্দ।
এদিকে মোস্তফা কামাল রনি সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় কর্মী-সমর্থকরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
