বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনকল্পে সভা

মতলব দক্ষিণ উপজেলায়

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকল্পে পৃথক পৃথকভাবে প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামি ১১ মার্চ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ঐ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।