মোহনপুরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ

মতলব উত্তর ব্যুরো
গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কাজে দলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত ছিলেন। এ বছরও সেই ধারাবাহিকতায় মতলব উত্তরে করোনা মহামারিতে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নে ৩শ’ কর্মহীন মানুষের মাঝে সাড়ে ৯ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন’সহ এই সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক, সচিব জসিম উদ্দিন, ইউপি সদস্য হোসেন আহমেদ, গোলাম হোসেন, শাহাদাৎ হোসেন, মোরশেদ আলম, বাবুল, মোহাম্মদ হোসেন, মহিলা ইউপি সদস্যা শিরিন আক্তারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

০১ জুলাই, ২০২১।