কচুয়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

আহসান হাবীব সুমন
কচুয়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়া ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) কচুয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২শ’ ১০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের হাইব্রীড বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল আহমেদের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমে কষি কর্মকর্তা জাহাঙ্গীর, সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদারসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

০১ জুলাই, ২০২১।