মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায়

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান শামসুল হক বাবুল চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টায় দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বাবুল চৌধুরীকে গার্ড অব অনার জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান ও মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন। মরহুমের জানাযা পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।
ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে সুমিত চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার প্রমুখ।
আলোচনা পর্ব পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিজান খান ও আব্দুল কাইয়ুম খান, মতলব পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও শহীদ উল্যাহ প্রধান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. রেবাত উল্যাহ, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, স্থানীয় সাংসদের একান্ত সচিব অ্যাডভোকেট লিয়াকত আলী সুমন, মতলব উত্তর উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান ও গাজী ইলিয়াছুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। পরে তাকে ঢাকাস্থ বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর বেলা ১২টা ২৭ মিনিটের সময় ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহ……রাজিউন) করেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পাঁচবার মোহনপুর ইউপি’র নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের চাচাতো ভাই।
এদিকে, মোহনপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
শোকবার্তায় তারা বলেন, মোহনপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল ঢাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা করি। মরহুমের আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়া মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে মরহুমের প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মরহুমের ছোট ভাই শ্রমিক নেতা নাসির উদ্দীন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা আনিস পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।

১১ নভেম্বর, ২০২২।