মতলব উত্তর ব্যুরো :
আগামি ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রস্তুতি সভা করা হয়। সভা শেষে মিছিল বের করা হয়।
গত ৩১ অক্টোবর বিকেলে বাহাদুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. বাবুল মিয়া।
৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুর রাজ্জাক প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো, নান্নু মিজির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আবু প্রধান, রসুল বেপারী, যুগ্ম সম্পাদক লনি সিকদার, ইয়াকুব প্রধান, নূরুল হক প্রধান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, আমিন কবিরাজ, হুমায়ুন বেপারী।
উপস্থিত ছিলেন মানিক মিজি, আল-আমিন সরকার, মজিবুর রহমান, ছাত্রলীগ নেতা রবিন মিয়া, ফয়সাল আহমেদ, জনি, ইব্রাহিম, ডালিম, সমাজসেবক আসাদ দেওয়ান, আলী নূর, ওমর আলী প্রধান, সাদেক মিজি ও সেকান্তর প্রধান প্রমুখ।
মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. বাবুল মিয়া বলেন, একাদশ সংসদ নির্বাচনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে আমাদের সবার উচিত নৌকা প্রতীকে ভোট দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করা। মতলবে উন্নয়নে ত্রাণমন্ত্রীর কোনো বিকল্প নেই। তিনি সবাইকে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী ৩রা নভেম্বর মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে জনসভা সফল করতে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মোহনপুর ৬নং ওয়ার্ডে প্রস্তুতি সভা ও মিছিল
