হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জে ট্রাস্ট প্রিমিয়ার হাই স্কুলে জেএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালক ও পরিচালনা পর্ষদের সভাপতি এনায়েত মজুমদারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের পরিচালক ও পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন তালুকদারের পরিচালনায় সোমবার বিদ্যালয়ের হলরুমে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ আহম্মেদ হোসাইন টিটুর সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক ফখরে আলম খোকন, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. আবু বকর সিদ্দিক সুমন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাংবাদিক এস.এম মিরাজ মুন্সী। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রীতম, শিরিনা আক্তার, অভিভাবকদের পক্ষে আবদুল মমিন জসিম, মো. মমতাজ উদ্দীন ও রাবেয়া আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী মো. আলাউদ্দিন। হাম্দ-নাত পরিবেশন করেন, শিক্ষার্থী প্রীতি আক্তার এবং শিক্ষার্থী লিজা, মনি মল্লীকার নেতৃত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন সকল উপস্থিতি। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী তানিয়া ও জিসান।
সবশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহারস্বরূপ সব পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ (স্বচ্ছ ফাইল, কলম, কাট-পেন্সিল ও রাবার) তুলে দেন বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
