যুবলীগ সেক্রেটারী মাইনুল হোসেন খানের উদ্যোগে মতলব উত্তরে বৃক্ষরোপণ

মনিরুল ইসলাম মনির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে ও খান পরিবারের আয়োজনে মতলব উত্তরে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে হরিণা কবরস্থান মাঠের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। এর আগে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন নিখিল।

বৃক্ষরোপণ শেষে মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বে করোনাভাইরাস মহামারি মোকাবিলা করছেন। তার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের শিখরে। তিনি আরও বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেককে একটি করে গাছ রোপণ করতে। সেই লক্ষ্যে বাংলাদেশ যুবলীগ দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন সুফল, কেন্দ্রিয় যুবলীগ নেতা মুক্তার চৌধুরী কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব হোসেন প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ফরিদ আহম্মেদ ইত্তেফাক, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান, সাবেক ইউপি সদস্য বাবলু মিয়াসহ এলাকার জনপ্রতিনিধি, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

০৯ জুলাই, ২০২০।