ফরিদগঞ্জে গোপাল চন্দ্র পালের মৃত্যু

Exif_JPEG_420


ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল পাল ও আনসার ভিডিপি ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক শিমুল পালের বাবা, সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক করণিক, লক্ষ্মীনারায়ন জিউর আখড়া প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য গোপাল চন্দ্র পাল গতকাল বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের পাল পাড়াস্থ নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার বিকেলে ফরিদগঞ্জ মহাশ্মশানে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে গোপাল পালের মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বিবেকানন্দ যুবসংঘ, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী গভীর শোক প্রকাশ করেছেন।