স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের বৃহত্তর আওয়ামী পরিবারের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল সোমবার সকালে তিনি রাজরাজেশ^র ইউনিয়নের ২নং ওয়ার্ডের খান কান্দি, ৯নং ওয়ার্ডের চর ল¹ীমারা, ৬নং ওয়ার্ডের বাশগাড়ী, ৭-৮নং ওয়ার্ডের দেওয়ান ঘাট ও ১নং ওয়ার্ডের চিরার চরের দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের পরিবারের খোঁজ-খবরসহ তাদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য দেলওয়ার হোসেন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, অ্যাড. সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, যুগ্ম-আহ্বায়ক সামনু, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, রাজরাজেশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, সাধারণ সম্পাদক শাহাজাহান মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, সদর উপজেলা মহিলা লীগের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা আক্তারসহ রাজরাজেশ^র ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
