হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলা শাখার রাজারগাঁও ইউনিয়ন, বড়কুল পশ্চিম ইউনিয়ন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন
যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন ও সদস্য সচিব কাজী জসিম উদ্দিন স্ব-স্ব ইউনিয়নের এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।
রাজারগাঁও ইউনিয়ন যুবদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক মো. ফজলুল করিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল জলিল ও সদস্য সচিব মো. মামুন কাজী। এছাড়া যুগ্ম আহবায়কসহ কমিটিতে আরো ১৮ জন সদস্য রয়েছেন।
বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক মো. মাহমুদ খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন ভুঁইয়া ও সদস্য সচিব মো. সাইফুল ইসলাম। এছাড়া যুগ্ম আহবায়কসহ কমিটিতে আরো ২৮ জন সদস্য রয়েছেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক মো. শেখ আব্দুল আহাদ লিয়াকত, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোস্তফা কামাল ও সদস্য সচিব মো. মহিউদ্দিন মাইনু। এছাড়া যুগ্ম-আহবায়কসহ কমিটিতে আরো ২৮ জন সদস্য রয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের চেইন অব কমান্ড মেনে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল।
১২ ফেব্রুয়ারি, ২০২১।
