রুহুল আমিন খান স্বপন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাশেরবাগ বন্ধু ফাউন্ডেশন আয়োজিত মিঠু স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মার্চ) বিকেলে স্থানীয় রামদাশেরবাগ আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন কমিনিউটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আতিক খানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, সমাজসেবক আলীম আলম রেজা, মুক্তিযোদ্ধা আতিকুল ইসলাম পাটওয়ারী মানিক, কাজী ইকবাল হোসেন পিন্টু, ঈসমাইল হাজী, ইলিয়াছ হোসেন, কাউছার হোসেন শিপন, টেলু খান।
খেলায় রামদাশেরবাগ খান রাইডার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে চৌমুখাঁ অল ইস্টার ক্লাব।
২৯ মার্চ, ২০২১।
