রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরাণী মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরাণী মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মো. কামাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু।
মাদ্রাসার পরিচালক ইয়াছিন খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকপাড়া দক্ষিণ ইউপি’র সাবেক চেয়ারম্যান রমজান আলী খান, ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটোওয়ারী, তরুণ রাজনীতিবিদ পাবেল পাটওয়ারী, মোস্তাফা কামাল মুকুল, বেগম মসজিদ চাঁদপুর মোহতামিম জামিয়া দারুল ঈমান মুফতি মাহবুবুর রহমান, চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাও. ইলিয়াছ ফরিদি, মাও. সাইফুল ইসলাম, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাও. তাজুল ইসলাম, হাজি বাচ্চু পাটোওয়ারী, আবু তাহের পাটোওয়ারী, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন গাজী, ব্যাংকার হানিফ রাজা, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সাবেক সহ-সভাপতি ডা. শামছুল ইসলাম, আলমগীর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মানেরবাড়ি জামে মসজিদ মুক্তিযোদ্ধা আতিকুর রহমান পাটোওয়ারী, মুক্তিযোদ্ধা তাফাজ্জল পাটওয়ারী, অন্ধ হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আরবি শিক্ষা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। সেই স্বার্থে আমাদের ছেলে-মেয়েদের নূরাণী শিক্ষার মধ্যে সহীহ্ কোরআন-হাদিস শিক্ষায় শিক্ষিত করবো।
সভাপতির বক্তব্যে বলেন, আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ কাছে, আল্লাহর রহমতে সবার সহযোগিতায় আজ রামদাসেরবাগ নূরাণী মাদ্রাসার এই নতুন ভবন উদ্বোধন হয়। সবার সহযোগিতা ছাড়া আমাদের এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমরা চেষ্টা করছি, মাদ্রাসার পড়ালেখার মান ফরিদগঞ্জের মধ্যে প্রথম স্থান অর্জন করার। সবাই আমাদের সহযোগিতা করবেন।
বিশেষ করে আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের মাদ্রাসাকে এতটুকু নিয়ে আসতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও আমরা আরো এগিয়ে যেতে পারি তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। নূরাণী শিশু থেকে ৩য় শ্রেণি পাঠদান করা হয়, পর্যায়ক্রমে ৪র্থ শ্রেণি করা হবে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা ও পাঠদান আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আলোচনা ও ভবন উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা এমদাদুল উলূম শাশিয়ালীর মুহতামিম মাওলানা হাফেজ ইব্রাহিম।
উল্লেখ্য, ২০২০ সালে রামদাসেরবাগ নূরাণী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুরুতেই দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে এ পর্যন্ত সুনাম অর্জন করে আসছে। ভবন না থাকা সত্বেও শুরুতেই নূরাণী শিশু থেকে নূরাণী ৩য় শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১শ’ ছাড়িয়ে যায়। ২০২১ সালে এসে মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা ১১০ জনের বেশি।

০২ নভেম্বর, ২০২১।