স্টাফ রিপোর্টার
কৃষকদের ধান কেটে ও মাড়াই করে উজ্জল দৃষ্টান্ত দেখালেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রামপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবিএম রেজওয়ান। চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃষকদের জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে তিনি।
করোনায় শ্রমিক ও অর্থ সংকটের ফলে জমির পাকা ধান কাটতে পারছিল না ইউনিয়নের কৃষকরা। খবর পেয়ে ধান কেটে তা মাড়াই করে দেওয়ার উদ্যোগ নেন এবিএম রেজওয়ান।
এবিএম রেজওয়ান নিজেই জমিতে নেমে ধান কেটে মাড়াই করে দেন।
এ ধরনের কার্যক্রমে খুশি হতদরিদ্র কৃষকরা। এবিএম রেজওয়ানকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ ইউনিয়নের কৃতী সন্তান ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিএম রেজওয়ান জানান, রামপুর ইউনিয়নের দরিদ্র কৃষকরা অর্থের অভাবে ধান কাটতে পারছে না- এমন খবর পেয়ে ধান কেটে ও মাড়াই করে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি।
২৫ মে, ২০২১।
