রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা প্রফেসর সামসুদ্দীনের দাফন

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রফেসর সামসুদ্দীন (৮৫) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাদ আছর ফরাজীকান্দি ফাতেমা তুজ জোহারা মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা প্রফেসার সামসুদ্দীনকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক করিম দেওয়ান, মরহুমের বড় ছেলে তানজীর, তানভীর, শিক্ষক আবুল খায়ের, মো. নাছির প্রমুখ। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন জানাজায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা প্রফেসার সামসুদ্দীন বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২৯ জানুয়ারি, ২০২১।