শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে ৫ শতাধিক কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা যুবলীগের সদস্য মো. মোস্তফা কামাল মোল্লা, আবুল হাসানাত নয়নসহ আরো অনেকে।
২৯ জানুয়ারি, ২০২১।