রিয়াদে ‘নির্বাচনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে

সাগর চৌধুরী, সৌদি আরব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতৃবৃন্দ। গত ১১ ডিসেম্বর রাতে রিয়াদে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত ‘নির্বাচনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই প্রত্যাশা করেন।
সংগঠনের সভাপতি শরিফ হোসেন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান কমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী।
তারা বলেন, ভোট দেয়া মানুষের গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ মানুষ সেই অধিকার প্রয়োগ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। তাই, ৩০ ডিসেম্বরের অপেক্ষায় দিন গুণছে দেশের জনগণ।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হানিফ মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, বদর আস সামা মেডিকেলের ডিএমডি জাহাঙ্গীর আলম, মোস্তফা মুন্সী, সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রবাসী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মোল¬া, প্রবাসী হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হোসেন পাঠান, ফখরুল ইসলাম পাটোওয়ারী, প্রবাসী কচুয়া উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, প্রবাসী শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল¬াল হোসেন মিন্টু, সি এ খায়ের, মোশারফ হোসেন কিরন, রাজু পাটোওয়ারী প্রমুখ।
বক্তারা আরো বলেন, ভোটের দিন সব জাতীয়তাবাদী শক্তির নেতা, কর্মী ও সমর্থককে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোট রক্ষার জন্যও অপেক্ষা করতে হবে। তাহলেই ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হতে পারবে এবং বিজয় মিছিল করা সম্ভব হবে। ঐদিন আপনাদের ভূমিকা রাখতে হবে।
চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মোশারফ হোসেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি দলীয় প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বিএনপির দলীয় প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী এম এ হান্নান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়র মো. মমিনুল হক কে প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিতের আহ্বান জানান প্রবাসী নেতৃবৃন্দ।