শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে

----কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির

মতলব উত্তর ব্যুরো
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগে%Aশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ছেংঙ্গারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ে সকাল থেকে দিনভর উপজেলা শ্রমিক লীগের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাড. হুমায়ুন কবির।
তিনি বলেন, এই মাস আমাদের বিজয়ের মাস। নৌকার বিজয়ের মাস। এই নির্বাচনে আপনাদের কাছে আমার আহ্বান। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুরুল আমিন রুহুল। মনোনীত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন।
ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, আগামিতে কেউ এসে যেন আমাদের কাজ বন্ধ করতে না পারে সেজন্য আপনাদের ভোট মূল্যবান। মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে সে জন্য অবশ্যই আপনারা জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোট আপনি দেবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। যেন উন্নয়নের জোয়ারটা অব্যাহত রাখতে পারি। সেখানে তিনি স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, অগ্নিসংযোগ কারী ও তাদের দোসরদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান ভোটারদের কাছে। শেখ হাসিনার সরকার শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার সবসময় শ্রমিকের উন্নয়নে আন্তরিক। শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহসিন মিয়া মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, অ্যাড. জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক হারিছ মাহমুদ দপন, চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের সাবেক ভিপি ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, বাংলাদেশ কৃষি ব্যাংক সিবিএ’র সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা বোরহান উদ্দিন প্রধানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সদস্য সুমন মিয়া, জামাল হোসেন, টিপু খান, মো. হোসেন জনি প্রমুখ।