
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের আক্কাস আলী স্কুল সংলগ্ন রেলওয়ে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাঠ্যপুস্তক বিতরণ গত শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আইয়ুব আলী বেপারী বলেন, মাদ্রাসায় কোরআন-হাদিসের মাধ্যমে দীনি শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজ আলোকিত হয় এবং ইসলাম ধর্মের ভিত্তি মজবুত হয়। কোরআন-দাসির অপব্যাখ্যা করে কেউ যাতে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামিক ফাউন্ডেন প্রতিষ্ঠা করেছেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা কওমী সনদের স্বীকৃতি দিয়ে হাজার হাজার মুফতি মাওলানাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন। সুতরাং ইসলামের জন্যে আওয়ামী লীগ সরকারের মতো বিগত দিনে আর কোনো সরকার ভূমিকা রাখতে পারেনি।
মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জুয়েল পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মো. মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন বেপারী, মো. আনোয়ার হোসেন হাওলাদার, রেলওয়ে বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মো. মোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা শামীম সরকার, সাবেক যুবলীগ নেতা মামুন জমাদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মোল্লা, রেলওয়ে বাইতুল মামুর জামে মসজিদের সহ-সভাপতি আবুল কালাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুকবুল হোসেন, ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন মাঝি, যুবলীগ নেতা জুয়েল জমাদার ও সমাজসেবক মো. মোক্তার প্রমুখ।
