রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
গত শুক্রবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ভিলেজ রেস্তোরাঁয় রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের নিয়মিত সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. মাসুদুর রহমান মজুমদার।
সভায় আরো বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, রোটা. পিপি ফখরুল আলম পাটোয়ারী বিপু, রোটা. পিপি অ্যাডভোকেট আরশাদুর রহমান রিটু, রোটা. পিপি মাসুদুর রহমান খান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. প্রদ্যুৎ কুমার সাহা, রোটা. ওমর ফারুক, রোটা. নুরুদ্দিন, রোটা. পিপি রকিউদ্দিন রিপন, রোটা. কাজী কামরুল ইসলাম চুন্নু, রোটা. পিপি জেবুন্নেছা বেগম, রোটা. পিপি জসিম উদ্দিন, রোটা. সাইফুল হক মুকুল, রোটা. কলি আক্তার জুঁই, রোটা. পিপি জসিম উদ্দিন, রোটা. মোহাম্মদ আরিফ, রোটা. সাহাব উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটা. পিপি জসিম উদ্দিন চৌধুরী, রফিক আহমেদ, কাজী আব্দুর রহিম, উজ্জ্বল কান্তি বড়ুয়া, সঞ্জয় কুমার ও মিতা রানী মজুমদার।
সভায় অতিথিদের মধ্যে ‘ফোর ওয়ে টেস্ট’ প্লেকার্ড বিতরণ করা হয়। এছাড়া ক্লাবের সার্ভিস প্রজেক্টের আওতায় সুবিধাবঞ্চিত মিতা রানী মজুমদারকে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়। সভায় বক্তারা ‘মানুষ মানুষের জন্য’ পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

১০ এপ্রিল, ২০২৩।