কচুয়া-রহিমানগর সড়কের ভাঙা ব্রিজে ঝুঁকি ও আতঙ্ক

এম. সাইফুল মিজান
কচুয়া-রহিমানগর সড়কের হাসিমপুর গ্রাম সংলগ্ন রাস্তায় ব্রিজের মাঝামাঝি ফুটো (ভেঙে) যাওয়ায় দুর্ভোগে রয়েছে যানচালক ও এলাকাবাসী। এতে করে যেকোনো সময়ে প্রাণহানিসহ বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে জানা গেছে, কচুয়া-রহিমানগর-মাধাইয়া ব্যস্ততম এ সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। এ রাস্তার হাসিমপুর অংশে ব্রিজ দীর্ঘদিন ভেঙে যাওয়ায় সংস্কার কিংবা নতুন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ না নেয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বলেন, ওই ব্রিজটি সংস্কারে এলজিইডি কার্যালয়কে জানানো হয়েছে। জনস্বার্থে দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

১০ এপ্রিল, ২০২৩।