রোটারিয়ানদের কার্মকাণ্ড বিশ্বব্যাপী প্রশংসিত
…….ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি আবু ফয়েজ খান চৌধুরী
হাজীগঞ্জ ব্যুরো
রোটারী ক্লাব অব হাজীগঞ্জ এর নতুন কমিটি (২০১৯-২০) দায়িত্বভার গ্রহণ করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে নব-নির্বাচিত প্রেসিডেন্ট রোটা. আসফাকুল আলম চৌধুরী ও সেক্রেটারী রোটা. ইমন হোসাইন ইমনের হাতে হ্যামার-গ্যামেল হস্তান্তর করেন কার্যভার তুলে দেন সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি (২০২১-২২) মো. আবু ফয়েজ খান চৌধুরী। হাজীগঞ্জ ক্লাবের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে রোটারী ক্লাব অব হাজীগঞ্জ যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তা প্রশংসনীয়। এখানে প্রবীণ ও নবীনের সমন্বয় রয়েছে। আশাকরি ভবিষ্যতে এর পরিধি ও কার্যক্রম বাড়বে। এতে যুবকদের অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, রোটারিয়ানদের কার্মকাণ্ড বিশ্বব্যাপী প্রশংসিত। এখানে কারো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। রোটারিয়ানরা মানবসেবায় আর্থ-সামাজিক উন্নয়নে এবং শান্তির লক্ষ্যে কাজ করে। তিনি বলেন, রোটারী ক্লাব এখন পিপারলেস। তাই সব রোটারিয়ানদের মাই রোটারীতে যুক্ত হওয়ার অনুরোধ জানান।
রোটারী ক্লাব অব হাজীগঞ্জের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি ও ডিস্ট্রিক এডিশনাল কো-অর্ডিনেটর (২০১৯-২০) রোটা. পিপি কাজী শাহাদাত, রোটারী ক্লাব অব লক্ষ্মীপুরের সাবেক সভাপতি ও গভর্নর স্পেশাল এইড (২০১৯-২০) রোটা. পিপি. সালাহ্ উদ্দিন ভূঁইয়া, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, রোটা. পিপি ফজলুল বাবু প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে রোটা. পিপি হারুন অর রশিদ মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন রোটা. পিপি বিএম আহচান কলিম, রোটা. পিপি আলী আশ্রাফ দুলাল, রোটা. পিপি ইমাম হোসেন, রোটা. পিপি সেলিম মিয়া, রোটা. পিপি গৌতম সাহা, রোটা. পিপি জাফর আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট ইবনে মিজান নিশান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, গীতা পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। এরপর বক্তব্যের মাঝে মাঝে আকর্ষণীয় র্যাফেল অনুষ্ঠিত এবং উপস্থিত সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অতিথিবৃন্দ, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সদস্যবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
৪ জুলাই, ২০১৯।
